বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ইমামের ক্ষতিপূরণ চায় এনসিপি

    মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ইমামের ক্ষতিপূরণ চায় এনসিপি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিথ্যা ধর্ষণ মামলায় আদালত থেকে খালাস পাওয়া ইমাম মোজাফফর আহমেদ জুবায়েরের ক্ষতিপূরণ, চাকরি পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখা।

    শনিবার ফেনী জেলা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেলেও একটি মিথ্যা মামলার কারণে ইমাম জুবায়েরকে সামাজিক, আর্থিক ও পেশাগতভাবে চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ আইনি লড়াই চালাতে গিয়ে ইমাম জুবায়েরকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হয়েছে। একই সঙ্গে চাকরি হারানো ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় তিনি বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

    এনসিপির নেতারা বলেন, নির্দোষ ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে জীবন ধ্বংস করার প্রবণতা সমাজ ও বিচার ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

    দলটির পক্ষ থেকে ইমাম জুবায়েরের পূর্ণ পুনর্বাসন, সসম্মানে চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং মিথ্যা মামলার সঙ্গে জড়িত প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

    এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দলের যুগ্ম সদস্যসচিব ও ধর্ম এবং সম্প্রীতি সম্পাদক তারেক রেজা ভুক্তভোগী ইমাম জুবায়েরের বাড়ি পরিদর্শন করেন।

    এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনি সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়ায় এনসিপি পাশে থাকবে বলে আশ্বাস দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন