মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি সম্মিলিত প্রচেষ্টায় হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
  • গাজীপুরে ৫ লাশের পাশে টাইপ করা চিরকুট, কী লেখা ছিল?

    গাজীপুরে ৫ লাশের পাশে টাইপ করা চিরকুট, কী লেখা ছিল?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে হত্যার পর ঘটনাস্থলেই টাইপ করা অভিযোগপত্র রেখে পালিয়ে গেছেন ফোরকান মিয়া নামের এক ব্যক্তি। নিহত পাঁচজনের মরদেহের ওপর একই ধরনের পাঁচটি কপি অভিযোগপত্র পাওয়া গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগপত্রগুলো গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লেখা হলেও সেগুলো আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি যাচাই করছে পুলিশ।

    গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া চিঠিগুলো একই বক্তব্যের টাইপ করা কপি। এগুলো সত্যিকারের অভিযোগপত্র নাকি কেবল চিরকুট, তা খতিয়ে দেখা হচ্ছে।

    উদ্ধার হওয়া নথিতে দাবি করা হয়েছে, নিহত শারমিন খানম তার স্বামী ফোরকানের উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি ক্রয় করেন এবং খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। অভিযোগ অনুযায়ী, এ বিষয়টি জানাজানির পর দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে এবং ৫ মে শারমিন ও রাজু মিলে ফোরকানকে মারধর করেন।

    পুলিশ জানায়, শুক্রবার (৫ মে) দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে পরিবার নিয়ে বসবাস করতেন ফোরকান মিয়া।

    নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৪০), তাদের তিন মেয়ে মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল (২২)।

    ঘটনার পর অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তবে ফোনকলে তিনি হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন