বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • ঘরোয়া টোনারের জাদুতে ত্বক থাকবে তরুণ ও দীপ্তিময়

    ঘরোয়া টোনারের জাদুতে ত্বক থাকবে তরুণ ও দীপ্তিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্লোয়িং স্কিন মানেই আত্মবিশ্বাস। বয়সের ছাপ কমিয়ে ত্বককে করো টানটান ও উজ্জ্বল। ত্বকের ইলাস্টিসিটি ফিরিয়ে আনতে এবং ঝুলে পড়া চামড়া টানটান করতে সেরা টোনার যাদের ৩০ না হতেই ফেইসে বয়সের ছাপ পড়ছে, তাদের জন্য এই টোনারটি ম্যাজিকের মতো কাজ করবে।

    উপকরণ   

    • ২ চামচ চাল 
    •  ৩-৪টি লবঙ্গ
    •  ১ কাপ পানি

    প্রস্তুতি

    ১.পানির মধ্যে চাল লবঙ্গ ৭-৮ মিনিট ফুটিয়ে নিতে হবে।

    ২.পানি ঠান্ডা হলে ছেঁকে নাও 

    ৩.এরপর এর সাথে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ফ্রিজে রেখে দিতে হবে।

    ৪.মুখ ধোয়ার পর টোনার হিসেবে বা তুলোর সাহায্যে এটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

    উপকারিতা   

    • ব্রণ ও দাগ দূরীকরণ: লবঙ্গে 'ইউজেনল' নামক উপাদান থাকে যা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং প্রদাহরোধী গুণের জন্য পরিচিত। এটি ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে এবং ব্রণের দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
    • ত্বক উজ্জ্বল ও টানটান করা: চালের পানিতে ফেরুলিক অ্যাসিড এবং অ্যালানটোইন থাকে, যা ত্বকের কালচে ভাব দূর করে প্রাকৃতিক জেল্লা ফেরায় এবং কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক টানটান রাখতে সাহায্য করে।
    • টোনার হিসেবে কাজ করা: গোলাপ জল এবং লবঙ্গ পানি মিশিয়ে ব্যবহার করলে তা ত্বকের অতিরিক্ত সিবাম (তেল) নিয়ন্ত্রণ করে এবং লোমকূপ ছোট করতে সাহায্য করে।
    • ত্বক প্রশমিত করা: গোলাপের পাপড়ি ভেজানো পানি ত্বক হাইড্রেটেড রাখে এবং গরমে ত্বকের জ্বালাভাব কমিয়ে ফ্রেশ ভাব আনে।

    এটি ফ্রিজে ৫-৭ দিন পর্যন্ত ভালো থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ