বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা
  • হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী

    হজে গিয়ে আরও এক মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৩৮,২০৭ যাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে মোট ৩৮ হাজার ২০৭ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এরই মধ্যে আরও একজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নিয়ে চলতি বছর সৌদি আরবে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী প্রাণ হারালেন।

    বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল থেকে প্রকাশিত আইটি হেল্পডেস্কের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। সবশেষ মৃত্যুবরণকারী হজযাত্রীর নাম মো. শামসুল আলম (৬৩)। তাঁর বাড়ি রংপুরের কোতোয়ালি এলাকায়। গত মঙ্গলবার মদিনায় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন এবং তিনিই এই ব্যবস্থাপনায় মারা যাওয়া প্রথম ব্যক্তি।

    আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো ৩৮ হাজার ২০৭ জন হজযাত্রীর মধ্যে:

    সরকারি ব্যবস্থাপনা: ৩ হাজার ৬৯৯ জন।

    বেসরকারি ব্যবস্থাপনা: ৩৪ হাজার ৫০৮ জন।

    পরিবহন ব্যবস্থায় নিয়োজিত তিনটি এয়ারলাইন্স এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪২টি, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

    এখন পর্যন্ত মারা যাওয়া সাতজনই পুরুষ। এর মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় দুজন মারা গেছেন। মৃতদের তালিকা: 

    মো. শামসুল আলম (রংপুর): ২৮ এপ্রিল, মদিনা।

    মো. আব্দুল হাই (জামালপুর): ২৭ এপ্রিল, মদিনা।

    মো. আবদুল্লাহ আল মামুন (শেরপুর): ২৭ এপ্রিল, মক্কা।

    মো. খলিলুর রহমান (দিনাজপুর): ২৬ এপ্রিল, মক্কা।

    মো. সেরাজুল হক (ময়মনসিংহ): ২৫ এপ্রিল, মক্কা।

    মো. আবুল কাশেম (টাঙ্গাইল): ২২ এপ্রিল, মক্কা।

    মো. নইম উদ্দীন মন্ডল (জয়পুরহাট): ২১ এপ্রিল, মক্কা।

    আগামী ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহন চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন