বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা
  • ঈদের ছুটি ঘিরে বড় সুযোগ, মিলতে পারে ১০ দিনের ছুটি

    ঈদের ছুটি ঘিরে বড় সুযোগ, মিলতে পারে ১০ দিনের ছুটি
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা টানা ছুটি পাওয়ার সুযোগ পেতে পারেন।

    আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২৭ মে বুধবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে এই ঈদ পালন করা হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত।

    বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালিত হয়। সে অনুযায়ী এ বছর দেশে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর ঈদ উপলক্ষে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৬ মে ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

    তবে এই ছুটি আরও দীর্ঘ হতে পারে। কেউ যদি ছুটির আগে ২৪ ও ২৫ মে অতিরিক্ত দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে টানা ছুটি দাঁড়াতে পারে প্রায় ১০ দিনে। এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পেতে পারেন।

    এবারের ঈদকে ঘিরে তাই কর্মজীবীদের মধ্যে বাড়তি আনন্দ ও পরিকল্পনার আগ্রহ দেখা যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন