বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা
  • সর্বোচ্চ সতর্কতায় দেশের ৮ বিমানবন্দর

    সর্বোচ্চ সতর্কতায় দেশের ৮ বিমানবন্দর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর দেশের ৮টি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

    সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

    তিনি বলেন, বিমানবন্দরগুলো সব সময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। তবে পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত চিঠির পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যা নিয়মিত সতর্কতামূলক কার্যক্রমের অংশ।

    সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির ভিত্তিতে বিমানবন্দর সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

    এছাড়া অ্যারাইভাল ও ডিপারচার টার্মিনালে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

    বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল সীমিত বা নেই, সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    প্রসঙ্গত, সম্প্রতি গোয়েন্দা তথ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সক্রিয় যোগাযোগ ও পরিকল্পনার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

    সম্ভাব্য ঝুঁকির তালিকায় জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, উপাসনালয় ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নাম রয়েছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন