বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা
  • আপিলেও টিকল না মনিরা শারমিনের মনোনয়ন

    আপিলেও টিকল না মনিরা শারমিনের মনোনয়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আপিলেও প্রার্থিতা ফিরে পাননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিন।

    সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পার না হওয়ায় আজ সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিলের পূর্ব সিদ্ধান্ত বহাল রাখে।

    মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, "মনিরা শারমিনকে আপিলে আমরা আইনগতভাবে সহায়তা করতে পারিনি। তাঁর মনোনয়নপত্র বাতিলই থাকছে।" যান্ত্রিক বা আইনি ত্রুটির কারণেই এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

    এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল হলে, গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দিয়েছিলেন মনিরা শারমিন। তিনি আশাবাদী ছিলেন যে আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা ফিরে পাবেন।

    আপিল খারিজ হওয়ার পর মনিরা শারমিন ও তাঁর দলের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে আপিল জমা দেওয়ার সময় তিনি বলেছিলেন, "আপিলের রায় পক্ষে না গেলে আমরা হাইকোর্টে যাবো।" ফলে সংরক্ষিত নারী আসনের এই প্রার্থিতা নিয়ে লড়াই এখন উচ্চ আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন