শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে স্থায়ী যুদ্ধবিরতির আশায় মিসর ও পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে স্থায়ী যুদ্ধবিরতির আশায় মিসর ও পাকিস্তান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে টেলিফোনে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দুই মন্ত্রীই ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের মতে, এই সংলাপের মাধ্যমে এমন একটি সমঝোতা সম্ভব হতে পারে, যা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে, আঞ্চলিক উত্তেজনা কমাবে এবং চলমান সংকট নিরসনে ভূমিকা রাখবে।

আলোচনার সময় মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি আন্তর্জাতিক নৌপরিবহন নিরাপদ ও অবাধ রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগ সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন