শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি চলছে

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি চলছে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কূটনৈতিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছেছেন।

অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধিদলের সদস্য স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার শনিবার পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। তাদের আগমনকে কেন্দ্র করে কূটনৈতিক কার্যক্রম আরও তীব্র হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সিএনএন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন