মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯৯৪ রোগী ভর্তি, মৃত্যু আরও ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ২১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি ভূমি রক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়: পরিবেশমন্ত্রী পদাতিক ইউনিটগুলোকে দেশসেবায় নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান সেনাপ্রধানের জুলাই সনদ বাস্তবায়নের পথেই বিএনপি, আস্থা রাখার আহ্বান আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, উপবৃত্তি পুনরায় চালুর ভাবনা সুন্দরবনের জলবায়ু প্রকল্পে ব্রিটিশ অর্থছাঁটাই, দুই বছর আগেই বন্ধ হচ্ছে কার্যক্রম
  • পরিবেশ ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদারের আলোচনা

    পরিবেশ ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদারের আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রোববার (১২ এপ্রিল) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

    সাক্ষাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

    এ সময় পরিবেশমন্ত্রী বলেন, বন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের চলমান কার্যক্রম আরও কার্যকর করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশেষভাবে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এ ক্ষেত্রে প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

    অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি বন সংরক্ষণ এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

    বৈঠকে উভয় পক্ষ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ অর্থনীতি গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন