শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নাটোরে গোপনে জ্বালানি তেল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

    নাটোরে গোপনে জ্বালানি তেল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরের বড়াইগ্রামে মেশিন নষ্টের অজুহাতে তেল সরবরাহ বন্ধ রেখে গোপনে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করেন। পরে খবর পেয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

    এ সময় ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, গত ৬ এপ্রিল থেকে মেশিন নষ্টের কথা বলে পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি বন্ধ রাখে। তবে রাতের আঁধারে মজুত তেল গোপনে অন্যত্র বিক্রি করা হয়।

    অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

    ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মেশিন নষ্ট হওয়ার সময় পাম্পে প্রায় ৩,৭০০ লিটার তেল মজুত ছিল। কিন্তু কর্তৃপক্ষ প্রশাসনকে না জানিয়ে গোপনে ২,৬০০ লিটার তেল বিক্রি করে দেয়। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন