শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে কাঁচা সড়ক সংস্কার

    কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে কাঁচা সড়ক সংস্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাসী আম্বর আলীর বাড়ি পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত কাঁচা সড়কটি নিজ উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। শনিবার (৪ঠা এপ্রিল) সকাল ৮টা থেকে ইট ও বালি ফেলে সড়কটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে গ্রামবাসী চরম দুর্ভোগে পড়ছেন। সামান্য বৃষ্টিতেই কাদায় ভরে যায় রাস্তা, ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এমনকি কেউ মারা গেলে লাশ বহন করতেও সমস্যার সম্মুখীন হতে হয়। 

    এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে এ সড়কে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের নজর না থাকায় রাস্তাটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    এ অবস্থায় প্রবাসী আম্বর আলীর অর্থায়নে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ইট ও বালি দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হলে এলাকাবাসী তাকে ধন্যবাদ জানান এবং দ্রুত সড়কটি পাকা করার দাবি তোলেন। 

    সংস্কার কাজে উপস্থিত ছিলেন জগন্নাথপুর এলাকার বিশিষ্ট মুরব্বী মো. তাজ মিয়া, বারিক মিয়া, আসকর মিয়া, রহিমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম, ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক শেখ মো. মুজাহিদ মিয়া, আনকার মিয়া, হাফেজ মাওলানা আব্দুছ সালাম, আব্দুল মতিন, দুলাল মিয়া, মাহমুদ মিয়া, করম আলি, মজলু মিয়া, সাইদুল মিয়াসহ অনেকে। স্থানীয় সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নেন।

    এ বিষয়ে মোবাইলফোনে যোগাযোগ করলে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, “স্থানীয়দের এই উদ্যোগ প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং সড়কটি পাকা করতে যা যা দরকার, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”
    গ্রামবাসীর দাবি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসড়ক হওয়ায় দ্রুত স্থায়ীভাবে পাকা করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন