শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

    কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামে ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

    স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর সংবাদদাতাকে জানান, পহেলা এপ্রিল বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামেন।

    এসময় খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডাঃ মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে আসলে তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে শিশুর স্বজনরা তাঁদেরকে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

    কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হবে। 

    তবে বিষয়টি যেহেতু হৃদয়বিদারক যদি কোনো অভিযোগ না থাকে এবং শিশুদের পরিবারের সদস্যরা যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে পারে তাহলে শিশুদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন