রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ইনসাফের নামে কেউ কেউ গুপ্ত রাজনীতি চালিয়েছে: পানি সম্পদ মন্ত্রী

ইনসাফের নামে কেউ কেউ গুপ্ত রাজনীতি চালিয়েছে: পানি সম্পদ মন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করেননি; বরং মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছেন—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তন-এ পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইনসাফের রাজনীতি সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নেতৃত্বে হয়েছে। ন্যায়ের রাজনীতি সব সময় দেশনেত্রী খালেদা জিয়া-র নেতৃত্বে পরিচালিত হয়েছে। 

আগামী দিনে তারেক রহমান-এর নেতৃত্বেই ইনসাফ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, আগামী দিনেও তারেক রহমানের নেতৃত্বে সেই ধারা অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিএনপি ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ