শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তারাবির ভিডিও পোস্টের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

    তারাবির ভিডিও পোস্টের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনা ঘটে শনিবার (৭ মার্চ) রাতে।

    বিষয়টি রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম নিশ্চিত করেছেন।

    পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ আদায়ের সময় ভিডিও ধারণ ও পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন কাউসার আলী। সেই  ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’। এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসী কনটেন্ট ক্রিয়েটর কাউসার আলীর ওপর চড়াও হন। পরে খবর পেয়ে থানা পুলিশ এলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

    উল্লেখ্য, কাউসার আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটার মতামত নিয়ে ভিডিও কনটেন্ট বানিয়ে আলোচনায় আসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন