শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • নিউজিল্যান্ড সিরিজে ফিরতে চাচ্ছেন সাকিব আল হাসান

    নিউজিল্যান্ড সিরিজে ফিরতে চাচ্ছেন সাকিব আল হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে না থাকলেও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে আছেন সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সি নিয়ে নতুন করে গুঞ্জন চলছে, বিশেষ করে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে কেন্দ্র করে। দেশের ক্রীড়া প্রশাসন থেকে শুরু করে খেলোয়াড়রাও সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মন্তব্য করছেন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলে অধিনায়ক হিসেবে কাজ অনেক সহজ হয়ে যায়।

    গুঞ্জন ছিল পাকিস্তান সিরিজেই সাকিবকে দলে ফিরানো হবে কি না। তবে শেষ পর্যন্ত তাকে রাখা হয়নি। মূলত তার মামলার অগ্রগতি না হওয়ায় সাকিব দেশে ফেরেননি। ফলে পাকিস্তান সিরিজে তিনি খেলবেন না।

    তবে সাকিব নিজেই আশা প্রকাশ করেছেন, আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার সুযোগ পেতে পারেন। ফিটনেস বজায় রাখতে তিনি কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

    এর আগে ৪ মার্চ কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের বিষয়ে গণমাধ্যমকে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এবং আমাদের লিগ্যাল টিম একসাথে কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুত সাকিবকে দেশের ক্রিকেটে দেখতে পাব।

    প্রসঙ্গত, ২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় ও একাধিক মামলার কারণে দেশে ফিরতে পারেননি। একবার দেশে ফেরার জন্য দুবাই পর্যন্ত আসলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ