শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • বাংলাদেশ সফরে পাকিস্তান দলের ৬ নতুন মুখ

    বাংলাদেশ সফরে পাকিস্তান দলের ৬ নতুন মুখ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

    দলের ঘোষণায় চমক রেখে মোট ছয়জন নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন। কিন্তু অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমের পাশাপাশি অলরাউন্ডার সাইম আইয়ুব স্কোয়াডে থাকছেন না। ইনজুরির কারণে আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন ফখর জামান।

    নতুনদের মধ্যে আছেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ ও শামিল সম্প্রতি পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

    সিরিজের সব তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ প্রথম ওয়ানডে, ১২ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

    ১৫ সদস্যের পাকিস্তান দল:

    শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ