শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • নিরাপত্তা ঝুঁকিতে ফিনালিসিমা ২০২৬: কাতার ফুটবল ফেডারেশনের জরুরি ঘোষণা

     নিরাপত্তা ঝুঁকিতে ফিনালিসিমা ২০২৬: কাতার ফুটবল ফেডারেশনের জরুরি ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার জেরে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়া স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলা এবং তার জবাবে আরব উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে কাতারসহ পুরো অঞ্চল উচ্চ সতর্কতায় রয়েছে।

    রবিবার এক বিবৃতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, “আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ স্থগিত করা হলো।” সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।

    ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার ম্যাচটি ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচে তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ও লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে ছিল।

    তবে ম্যাচটি স্থগিত করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক সংস্থা উয়েফা ও কনমেবল।

    শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান পাল্টা হিসেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন স্থানে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

    রবিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূপাতিত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে কাতারে ফুটবল টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ