শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • মেসির গোল তাণ্ডবে অরল্যান্ডোতে ইতিহাস লিখল মায়ামি

    মেসির গোল তাণ্ডবে অরল্যান্ডোতে ইতিহাস লিখল মায়ামি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। এলএ গ্যালাক্সির কাছে হেরে শুরু করা দলটি অরল্যান্ডো সিটি এসসির মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা চমক দেখিয়েছে চার গোল করে, যার মধ্যে দুটি করেছেন লিওনেল মেসি।

    রোববার রাতে ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে প্রথমবার জিতল মায়ামি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানের জয়ে তেলাসকো সেগোভিয়া একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

    ৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস ধরে মেসি স্কোর ২-২ করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একার প্রচেষ্টায় লিড এনে দেন। জয়ের ক্যানভাসে শেষ আঁচড় দেন মেসি। ৯০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি।

    মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেছেন, “এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে তারা ছিল একটি চ্যাম্পিয়নশিপ দল। সেখানে কোনো কৌশল ছিল না, তবে ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও দায়বদ্ধতা। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই তা করে দেখিয়েছে।”

    বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মেসি মৌসুমের প্রথম দুটি গোল এক ম্যাচে করেছেন। মেসি রেগুলার সিজনের প্রথম ৫৫ এমএলএস ম্যাচে ৫২টি গোল করেছেন, যার মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। ক্যারিয়ারের মোট গোল সংখ্যা এখন ৮৯৮, যার মধ্যে বার্সার হয়ে ৬৭২ ও আর্জেন্টিনায় ১১৫।

    মাসচেরানো মেসিকে নিয়ে বললেন, “ফুটবলে সে সবার সেরা। একজন নেতা হিসেবে অন্যদের অনুপ্রাণিত করে। যখন সে সামনে এগোয়, তখন অসাধারণ সুযোগ তৈরি করে যা অন্যরা করতে পারে না। আর এটিই খেলাকে পাল্টে দেয়।”

    মার্কো পাসালিচ ১৮ মিনিটে অরল্যান্ডোকে এগিয়ে দেন। ছয় মিনিট পর মার্টিন ওডেজা স্কোর ২-০ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিট যেতে মায়ামি ব্যবধান ২-১ এ কমায়, গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর মেসি শো, যার ফলে দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে জিতেছে মায়ামি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ