শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ২০২৬ বিশ্বকাপ বয়কটের পথে ইরান!

    ২০২৬ বিশ্বকাপ বয়কটের পথে ইরান!
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৬ সালের FIFA World Cup 2026 আয়োজনের আর মাত্র কয়েক মাস বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই আসর। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না—তা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তাজ বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর বর্তমান পরিস্থিতিতে সেখানে গিয়ে বিশ্বকাপ খেলা কঠিন হতে পারে। তিনি উল্লেখ করেন, “আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, আমাদের সেখানে গিয়ে বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।” তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রীড়া কর্তৃপক্ষই নেবে বলেও জানান তিনি।

    সূচি অনুযায়ী, ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হওয়ার কথা। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা ২১ জুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে।

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে মৃতের সংখ্যা বাড়ছে বলে দেশটির বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। দেশে ফেরার পথ বন্ধ থাকায় বিদেশি খেলোয়াড়রাও বিপাকে পড়েছেন।

    অন্যদিকে, হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে ৪০ দিনের জাতীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে ক্রীড়া অঙ্গনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ