শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • বিশ্বকাপ প্রস্তুতিতে নারী দলের অনুশীলন ক্যাম্প শুরু

    বিশ্বকাপ প্রস্তুতিতে নারী দলের অনুশীলন ক্যাম্প শুরু
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিপিএলের আগে নারীদের কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া প্রতিযোগিতা না থাকায় দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ খেলবে আগামী এপ্রিলে। এই দীর্ঘ বিরতিতে যেন প্রস্তুতির ঘাটতি না তৈরি হয়, সে লক্ষ্যেই আজ থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ শুরু হচ্ছে নারী দলের বিশেষ প্রস্তুতি ক্যাম্প।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করবেন। আগামীকাল থেকে শুরু হবে পুরোদমে ব্যাট-বলের অনুশীলন। ১৫ মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প।

    নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিশ্চিত করতেই এই ক্যাম্পের আয়োজন। তার মতে, দীর্ঘ বিরতিতে ফিটনেস ও ম্যাচ-রেডিনেস ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই লক্ষ্যেই পরিকল্পিতভাবে অনুশীলন সাজানো হয়েছে।

    ক্যাম্প শেষে ক্রিকেটাররা সরাসরি ঈদের ছুটিতে যাবেন। এর মধ্যে যদি নারী বিপিএলের সূচি ও আয়োজন চূড়ান্ত হয়, তবে ছুটি কাটিয়ে সেই আসরে অংশ নেবেন তারা। অন্যথায় অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত।

    আগামী ১৭ এপ্রিল থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। সেই সিরিজকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্পিনার নাহিদা আক্তার-রা। বিশ্বকাপের আগে এই সিরিজকেই বড় পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ