শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • নারী বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

    নারী বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই আসর শুরু হবে ১২ জুন এবং চলবে ৫ জুলাই পর্যন্ত।

    টুর্নামেন্টকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে International Cricket Council (আইসিসি)। সূচি অনুযায়ী, অংশগ্রহণকারী দলগুলো বিভিন্ন ভেন্যুতে লড়বে শিরোপার জন্য।

    ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের আসর হতে যাচ্ছে বাড়তি আকর্ষণের। ইংল্যান্ড ও ওয়েলসের ঐতিহ্যবাহী মাঠগুলোতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে বিশ্বসেরা নারী ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতা দেখার সুযোগ মিলবে।

    নবম আসরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে আয়োজক দেশগুলোর। নিরাপত্তা, অবকাঠামো ও দর্শক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    নারী ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এবং বৈশ্বিক পরিসরে খেলাটিকে আরও এগিয়ে নিতে এই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২ এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

    আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টির পরাশক্তিদের বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা।

    পরবর্তী ম্যাচগুলোতে ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে শক্তিশালী এই প্রতিপক্ষদের বিপক্ষে গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে টাইগ্রেসদের।

    গ্রুপ পর্বের লড়াই শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। আর ৫ জুলাই লর্ডসের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।

    একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি:

    ১৪ জুন: বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
    ১৭ জুন: বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
    ২০ জুন: বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
    ২৫ জুন: বনাম ভারত – ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
    ২৮ জুন: বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ