শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • ক্রীড়াবিদদের বেতন কাঠামো চালু করবে নতুন প্রতিমন্ত্রী

    ক্রীড়াবিদদের বেতন কাঠামো চালু করবে নতুন প্রতিমন্ত্রী
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে গতকাল অফিস করেছেন নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। অফিসের প্রথম দিন তিনি দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন এবং মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়েছেন।

    সুখবর হিসেবে জানানো হয়েছে, প্রতিমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়দের জন্য নতুন বেতন কাঠামো চালু করার উদ্যোগ নিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা এবং পেশাগত উৎসাহ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

    প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। জাতীয় দলের খেলোয়াড়রা যদি বেতন কাঠামোয় আসতে পারেন তাহলে তারা আরো বেশি মনোযোগ দিতে পারবেন খেলায়। খেলোয়াড়রা দেশের জন্য খেলে। কিন্তু দেশ সেভাবে কিছু দিতে পারে না। ক্রিকেট দলের খেলোয়াড়রা বেতন পান। কিন্তু ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলার ক্রীড়াবিদরা অর্থের মুখ দেখতে পারেন না।

    জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালু করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, সকল খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি বেতন কাঠামোয় আনার ব্যবস্থা গ্রহণ করা।

    গতকাল মন্ত্রণালয়ে বসে ৯টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমিনুল হক। শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামুলক করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। দেশের ফেডারেশনগুলো অর্থের অভাবে খেলা পরিচালনা করতে পারে না। এবার বিভিন্ন ব্যাংক ও করপোরেট সংস্থাগুলোকে খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের খেলাধুলায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে। বিকেএসপি এবং ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন এবং সুবিধা বঞ্চিত ক্রীড়াবিদদের খেলাধুলার আয়োজন নিশ্চিত করার আলোচনা হয়েছে। নতুন প্রতিভা খুঁজে বের করে আনতে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির আয়োজন করা হবে। ১২-১৪ বছরের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ারও কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিকেএসপির মাধ্যমে ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ