শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • টি২০ নিশ্চিত হলেও ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

    টি২০ নিশ্চিত হলেও ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবারের টি২০ বিশ্বকাপে না খেলায় পরের আসরে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী চলতি আসরের সেরা আটটি দল পরের আসরে সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি চারটি দল নেওয়া হবে র‌্যাঙ্কিংয়ের ক্রম অনুযায়ী, আর বাকি দলগুলো বাছাই পর্ব খেলবে।

    গতকাল এবারের আসরের আটটি দল চূড়ান্ত হয়েছে। সেই সঙ্গে পরের চারটি দলও নিশ্চিত করেছে আইসিসি। আর সেই চারটি দলের মধ্যে পড়েছে বাংলাদেশ, যার অর্থ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগামী টি২০ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে লিটন দাস ও তার দলবলদের জন্য।

    আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সুখবর জানিয়ে তাদের পরের টি২০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে। এই ঘোষণা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ ও আশা জাগিয়েছে।

    বর্তমানে টি২০ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। যদিও বিশ্বকাপের পর তালিকাটা হালনাগাদ করবে আইসিসি। চলমান টি২০ বিশ্বকাপের সেরা আট দলের সঙ্গে ৯ মার্চ পর্যন্ত টি২০ র‍্যাঙ্কিংয়ের বাকি চার দলকে সরাসরি বিশ্বকাপ খেলতে দেওয়া হবে। আইসিসি জানায়, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড ৯ মার্চ পর্যন্ত টি২০ ম্যাচ খেলবে না। তাই বর্তমান র‍্যাঙ্কিংকে চূড়ান্ত ধরে পরের টি২০ বিশ্বকাপের সেরা ১২ দল চূড়ান্ত নির্ধারণ করেছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাদ পড়লেও ২০২৮ সালের টি২০ বিশ্বকাপ খেলবে স্বাগতিক হিসেবে।

    এই বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান, ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, ‘ডি’ গ্রুপ থেকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটে উন্নীত হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও টি২০ র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে অস্ট্রেলিয়া। শীর্ষে ভারত, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ শীর্ষ আটে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও দশম স্থানে আফগানিস্তান। বাংলাদেশের থেকে ২ রেটিং পয়েন্ট পেছনে তারা। সুপার এইটে উন্নীত হওয়া জিম্বাবুয়ে একাদশ স্থানে ২০১ রেটিং পয়েন্ট নিয়ে। ১ পয়েন্ট কম নিয়ে দ্বাদশ স্থানে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া আয়ারল্যান্ড। এই ১২ দলের বাইরে বাকি আট দল নির্বাচিত হবে বাছাই লিগ থেকে।

    ২০২৮ টি২০ বিশ্বকাপ সরাসরি খেলার নিশ্চয়তা পেলেও মেহেদী হাসান মিরাজদের শঙ্কা আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপটি সরাসরি খেলা নিয়ে। ওয়ানডেতে এই মুহূর্তে বাংলাদেশের র‍্যাঙ্কিং ১০ নম্বরে। নিয়ম অনুযায়ী পরের বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আসর সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ে আট নম্বরের মধ্যে আসতেই হবে বাংলাদেশকে। তবে এর মধ্যে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এমনিতেই খেলার সুযোগ পাবে। যদি স্বাগতিক দলের মধ্যে কোনো দল শীর্ষ আটের মধ্যে থাকে, তাহলে নবম বা দশম স্থানে থাকা দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এই মুহূর্তে স্বাগতিক জিম্বাবুয়ে ১১ নম্বর র‍্যাঙ্কিংয়ে আছে। তাই সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে বাংলাদেশের অবস্থান এখন ১১ নম্বরে। এ ছাড়া পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হোম সিরিজ রয়েছে মিরাজদের। আর বিদেশ সফর রয়েছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। এর প্রতিটি সিরিজের প্রতিটি ম্যাচ তাই ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ