শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • প্রশ্নবিদ্ধ বিসিবি নির্বাচন, শিগগির বৈঠক ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    প্রশ্নবিদ্ধ বিসিবি নির্বাচন, শিগগির বৈঠক ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বছরের নভেম্বরে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র পরিচালনা পর্ষদ নির্বাচন।

    নির্বাচনকে ঘিরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন ১৬টি ক্লাবের কাউন্সিলররা। তারা অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ হয়নি এবং প্রশাসনিক প্রভাব খাটানো হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

    পরবর্তীতে বর্তমান বিসিবির অধীনে আয়োজিত সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করে ঢাকার ৪৫টি ক্লাব। ক্লাবগুলোর দাবি ছিল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া ক্রিকেট পরিচালনায় তারা অংশ নেবেন না।

    এই ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রিকেট প্রশাসন ও ক্লাবগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি হয়, যা দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

    এদিকে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। গতকাল (মঙ্গলবার) গঠিত হয়েছে মন্ত্রিসভাও। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। পরবর্তীতে তিনি বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে বসার কথা জানিয়েছেন।

    গতকাল সন্ধ্যায় মিরপুরে নিজের বাসায় সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বিষয়গুলো যেহেতু আইসিসির নিয়মের অধীন, তাদের বিধি-বিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি। তাদের সঙ্গে বসা এবং পর্যালোচনার পর এ বিষয়ে মন্তব্য করতে পারব।’

    এ ছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতিকীকরণ না করারও ঘোষণা দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘একদিনেই সব পরিবর্তন করতে পারব না, এটি সম্ভবও না। সংস্কারের জন্য লম্বা সময়ের চর্চা প্রয়োজন। আমি নিশ্চিত করতে চাই খেলাকে রাজনীতিকীকরণ করা কিংবা কোনো দলের প্ল্যাটফর্মে পরিণত করা হবে না। যারা সত্যিকারভাবে খেলাকে ভালোবাসে ও স্পোর্টিং কমিউনিটির উচিত তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করা।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ