মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি সম্মিলিত প্রচেষ্টায় হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

    তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (২৫)।

    সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

    নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। নিহত সোহেল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল সোহেলকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মোটরসাইকেল চালককে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

    তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এঘটনায় থানায় হাইওয়ে আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।  নিহতের পরিবারের সদস্যদের কাছে মরদেহ সুরতহাল শেষে হস্তান্তর করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন