শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ইতিহাস

    অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের ইতিহাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের বড় চমক আনলো জিম্বাবুয়ে। অভিজ্ঞ অধিনায়ক সিকান্দার রাজা-এর নেতৃত্বে রোডেশীয়রা ২৩ রানে অস্ট্রেলিয়া হারিয়ে বিশ্বকাপে প্রথম অঘটন ঘটালো।

    কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড। জিম্বাবুয়ে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করে। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। পরে ব্রায়ান বেনেট ৬৪ রানে অপরাজিত থাকেন, আর সিকান্দার রাজা ২৫ রানে অপরাজিত থেকে দলের জয়ের পথে অবদান রাখেন।

    অস্ট্রেলিয়ার জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয় দেখা দেয়। ব্লেসিং মুজারাবানি চারটি উইকেট নেন, ব্র্যাড ইভান্স তিনটি উইকেট নেন। সর্বশেষ অস্ট্রেলিয়া ১৪৬ রানে অলআউট হয়।

    অস্ট্রেলিয়ার দলের মধ্যে ম্যাট রেনশো ৬৫ রান করে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩১ রান করেন। দলের অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য রান করতে পারেননি।

    এই জয়ের পর জিম্বাবুয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে শীর্ষে আছে শ্রীলঙ্কা। তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

    জিম্বাবুয়ের এই জয় বিশ্বকাপের কক্ষপথে বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে বড় দল অস্ট্রেলিয়াকে হারানো এ পর্যন্ত অপ্রত্যাশিত ঘটনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ