শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু ক্যানসার আক্রান্তের কথা প্রকাশ করলেন নেতানিয়াহু, বললেন চিকিৎসা শেষে সুস্থ আছেন ২০২৭ বিশ্বকাপের পথে বড় অগ্রগতি বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাপের প্রভাবে ধীর হচ্ছে অর্থনীতির গতি: এডিবি সাত দিনের মধ্যে বরখাস্ত থেকে পুনর্বহাল তবিবুর রহমানের রহস্যঘেরা কাহিনি ‘জাতীয় ঐক্যে অটুট ইরান’: ট্রাম্পের দাবির জবাবে পেজেশকিয়ানের দৃঢ় বার্তা জ্বালানির প্রভাবে বাসভাড়া বৃদ্ধি; কিলোমিটারে ১১ পয়সা সমন্বয়, নতুন হার কার্যকর এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি-রনি ২৪ ঘণ্টায় আরও ৪৭ শিশু হাসপাতালে ভর্তি গণপূর্তে অভিযোগের ঝড়: তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ
  • প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন সোহান, আকবর ও রুমানা

    প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন সোহান, আকবর ও রুমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় নির্বাচন। জুলাইয়ের অভ্যুত্থানের পর দেশজুড়ে নির্বাচনের অপেক্ষা ছিল। অবশেষে সেই ভোট উৎসবে অংশ নিচ্ছেন সাধারণ ভোটারদের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও। এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

    এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে।

    ভোট উৎসবে অংশ নিয়ে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেছেন বেশ কয়েকজন ক্রীড়াবিদ। রংপুরে নিজ এলাকায় প্রথমবার ভোট দিয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। একইভাবে জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান নিজ এলাকা দৌলতপুরে প্রথমবারের মতো ভোট দেন। নারী জাতীয় দলের ক্রিকেটার রুমানা আহমেদও জানিয়েছেন, তিনিও এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন।

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

    সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ