বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজশাহীতে আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই

    রাজশাহীতে আইনজীবীর স্ত্রী-সন্তানের ওপর হামলা, টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় কেনাকাটা করার সময় এক আইনজীবীর স্ত্রী ও তাঁর তিন বছর বয়সী সন্তানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই নারীর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    গত রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরের সাহেব বাজার কাপড় পট্টি এলাকার ‘রঞ্জু বস্ত্রালয়’ নামক দোকানে এই ঘটনা ঘটে।

    ​এই ঘটনায় ভুক্তভোগী উম্মে সালসা বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি রাজশাহী জজ কোর্টের আইনজীবী এস এম জোতিউল ইসলামের স্ত্রী।

    ​লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ছয়টার দিকে উম্মে সালসা তাঁর তিন বছরের সন্তানকে নিয়ে রঞ্জু বস্ত্রালয়ে কেনাকাটা করছিলেন। এ সময় হঠাৎ দুজন অজ্ঞাতনামা নারী ও একজন পুরুষ তাঁকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে উম্মে সালসাকে মারধর শুরু করেন।

    ​অভিযোগে উল্লেখ করা হয়েছে, মারধরের একপর্যায়ে সুপরিকল্পিতভাবে হামলাকারীরা তাঁর ব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

    ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় দোকানের কর্মীরা বাধা না দিয়ে বরং ভিডিও ধারণ করছিলেন এবং হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। পরে আহত অবস্থায় উম্মে সালসাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    ​আইনজীবী এস এম জোতিউল ইসলাম বলেন, "প্রকাশ্য দিবালোকে আমার স্ত্রী ও সন্তানের ওপর যে হামলা হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই। আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি আমাকে উল্টো হয়রানি করার চেষ্টাও চালানো হচ্ছে।"

    ​জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, "আইনজীবীর স্ত্রীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন