বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শমিতকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন শুধু বিরোধিতা নয়, সরকারের ভুলও ধরিয়ে দিন: আইনমন্ত্রী প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি

    অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে একযোগে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য।
     
    তবে এই পদোন্নতি ঘিরে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত এবং দক্ষ অনেক কর্মকর্তা এবারও তালিকায় স্থান পাননি।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০তম ব্যাচের কর্মকর্তাদের এই পদোন্নতির ক্ষেত্রে অনেক যোগ্য ও দক্ষ কর্মকর্তা আবারও বাদ পড়েছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের বড় একটি অংশ এই তালিকায় জায়গা পাননি বলে জানা গেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

    এতে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন