আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ চাইছিল শ্রীলঙ্কায় খেলার, কিন্তু ভারতে যাওয়ার অনুমতি চাওয়া হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে তাদের চাওয়ামতো আমলে না নিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্তের ফলে আইসিসি ও বাংলাদেশের সম্পর্কের ফাটল আরও গভীর হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে আইসিসির আরেকটি পদক্ষেপের কারণে, যেখানে বাংলাদেশের কোনো সাংবাদিককে বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরণের পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেট ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এবং দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভারে নিষেধাজ্ঞায় আইসিসির এমন সিদ্ধান্ত দেশের গণমাধ্যমজগতে তোলপাড়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-র সঙ্গে আলাপকালে আইসিসির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, বাংলাদেশের সরকারের মন্তব্যের জের ধরে এমন অবস্থান নিয়েছে তারা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সফরে ‘অনিরাপদবোধ’ করার কথা বলেছে বাংলাদেশ সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এই গণমাধ্যমকে বলেছেন, ‘তাদেরকে ভিসা কিংবা অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি। কারণ সরকার বলেই যাচ্ছে, ভারতে আসা অনিরাপদ।’
অ্যাক্রেডিটেশন বাতিল করা প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে (তার দেশ) অংশ্রগ্রহণ করতেই হবে। (২০১৩) চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ নেয়নি তারপরও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন কাভার করতে। এছাড়া ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। পূর্ণ সদস্য দেশ হিসেবে এটা (কাভার) করতে পারলে ভালো হতো। কিন্তু এটা তাদের সিদ্ধান্ত, আমাদের আসলেই কিছু করার নেই। তবে আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন।’
বিশ্বকাপ না খেলা আর অ্যাক্রেডিটেশন এক বিষয় নয় বলেও মনে করেন আমজাদ, ‘আমরা বিশ্বকাপে শর্ত দিয়েছি যে নিরাপত্তা ইস্যুতে আমরা একটা নির্দিষ্ট ভেন্যুতে (দেশ) খেলতে পারব না, এমন নয় যে পুরো বিশ্বকাপেই খেলব না। আমাদের বিকল্প অনুরোধ ছিল, এটা পূর্ণ করা হয়নি। এরপর সেখান থেকে আমরা সরে এসেছি। এর সঙ্গে অন্য কিছু মেলানো ঠিক হবে না।’