বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পাবনার দুই আসনের ভোট কার্যক্রম স্থগিত

    পাবনার দুই আসনের ভোট কার্যক্রম স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার কারণে পাবনা জেলার দুটি আসনের ভোট কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখা হবে।

    নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, গত বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শুক্রবার তিনি বলেন, “আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট সংক্রান্ত সব কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।”

    উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজনের ঘোষণাও দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    নির্বাচনে জাতীয় সংসদের ব্যালট সাদা রঙের এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের হবে বলে জানিয়েছে ইসি।

    বর্তমানে মনোনয়নপত্র বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের আপিল প্রক্রিয়া চলছে, যা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।

    চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন