বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরাজগঞ্জে তুলার গোডাউনে আগুন, ২০ লাখ টাকা ক্ষতি

    সিরাজগঞ্জে তুলার গোডাউনে আগুন, ২০ লাখ টাকা ক্ষতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলাকায় অবস্থিত মেসার্স স্বাধীন ট্রেডার্স নামক একটি তুলা প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্যেরাত পৌণে ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গোডাউনে থাকা বিভিন্ন ধরনের উন্নত মানের তুলা, ঝুটসহ গোডাউন ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।

    প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা প্রায় ৭টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান।

    পরে পৌণে ২টার দিকে নাইটগার্ড মো. সুমন (২৮) গোডাউনে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন এবং মোবাইল ফোনে তাকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোডাউনের ভেতরে থাকা সব তুলা ও মালামাল পুড়ে যায়।

    স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

    এ বিষয়ে ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, গভীর রাতে আগুন লেগে ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কারখানার পেছনের দরজার তালা ভাঙা থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।

    ঘটনার পর নজরুল ইসলাম ভবিষ্যৎ আইনগত নিরাপত্তার কথা বিবেচনা করে সিরাজগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি আগুন লাগার কারণ সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

    এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এবিষয়ে ভুক্তভোগী সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন