বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মান্দায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, আটক ৩

    মান্দায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে । 

    আজ মঙ্গলবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে । এই ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫), পালাতক রয়েছে। আর শ্বশুর ইউনুস আলী ও শাশুড়ি জোসনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী উজ্জ্বল হোসেনের সঙ্গে জেসমিনের পারিবারিক নানা বিষয়ে বিবাদ চলছিল । আজ মঙ্গলবার সকালে তাদের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয় । একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল তার স্ত্রীকে বেধড়ক মারধর করেন । গুরুতর আহত অবস্থায় জেসমিন ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । 

    মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা অভিযুক্ত স্বামীসহ তিনজনকে আটক করেছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।" 

    এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন