বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া

    রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে মহানগর যুবদল। 

    সোমবার (২২ ডিসেম্বর) সকালে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

    ​রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।

    ​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল, মহানগর যুবদলের সদস্য মো. মজিবুল হক মিলন, মোফাজ্জল হোসেন শুভ, নাঈমসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    ​দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

    মোনাজাত শেষে স্থানীয় শীতার্ত ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন অতিথিরা।

    ​এসময় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এবং জনগণের সেবায় যুবদলের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন