বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরাজগঞ্জে বাল্কহেডের ভিতরে যুবকের রহস্যজনক মৃত্যু

    সিরাজগঞ্জে বাল্কহেডের ভিতরে যুবকের রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জে যমুনা নদীর ড্রেজারের ভিতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

    সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

    নিহত হাফিজুল ইসলাম হাফিজ জালালপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।  

    চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের পাশে যারা বালুর ব্যবসায়ের সাথে জড়িত হাফিজুল ইসলাম হাফিজ।

    রোববার (২১ ডিসেম্বর) রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে চারজন সহযোগীর সাথে হাফিজ ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তাকে তার সহযোগিরা মৃত অবস্থা দেখেন।

    পরে বিষয়টি চৌহালী নৌ-পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, রাতে তারা পাঁচজন এক সাথে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে ছিলেন। 

    তার সহযোগীরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানান ফিরোজ উদ্দিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন