বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

    নওগাঁয় দেখা নেই সূর্যের, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েকদিন থেকে বেড়েছে শীতের দাপট। ফলে সকালে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে গেছে। দিনভর কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। 

    আজ রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে আজ সকাল ৬টায় জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

    বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, দুই দিন ধরে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্য। 

    এ কারণে ঠান্ডা অনুভব হচ্ছে । খুব প্রয়োজন ছাড়া খুব সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি এদিকে শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। আর গত দুই দিন ধরেই কুয়াশার আড়ালে ঢাকা রয়েছে সূর্য ।

    সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কম থাকলেও রাতে এবং সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে । সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন