বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মান্দায় আগাছানাশক স্প্রে করে সরিষা ক্ষেত বিনষ্টের অভিযোগ

    মান্দায় আগাছানাশক স্প্রে করে সরিষা ক্ষেত বিনষ্টের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আগাছানাশক কীটনাশক স্প্রে করে কৃষকের সরিষা ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার নূরুল্লাবাদ ইউনিয়নের ব্যারিল্যা বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী কৃষক গোলাম অভিযোগ করে জানান, চকগোপাল গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে ইসমাইল ও তার নাতি মোজাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরেই পরিকল্পিতভাবে তার চাষ করা সরিষা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করা হয়েছে।

    ভুক্তভোগী কৃষকের দাবি, জমি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। এরই ধারাবাহিকতায় গত রোববার দুপুরে প্রতিপক্ষরা সরিষা ক্ষেতে ঘাসমারা কীটনাশক স্প্রে করলে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তিনি বলেন, ‘এই সরিষা চাষের ওপরই আমার পরিবারের জীবিকা নির্ভর করছিল। ফসল নষ্ট করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

    তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের মোজাহার জানান, প্রায় ৩৬ বছর আগে  জমিটি তারা ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। অসুস্থতার সুযোগ নিয়ে সাইফুদ্দিনের ভাতিজা গোলাম গং জমিটি দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিষয়টি নিয়ে বিরোধ চলমান রয়েছে এবং ‘সমাধানের উদ্দেশ্যেই’ কীটনাশক ব্যবহার করা হয়েছে।

    এদিকে স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ থাকলেও এভাবে ফসল নষ্ট করা আইনবিরোধী ও অনৈতিক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মান্দা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন