বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য জেলা পরিষদে দলীয় প্রভাবের অভিযোগ, প্রতিবাদ এনসিপির ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা
  • হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

    হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি’র পরিবারের সঙ্গে আজ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা, এবং ইনকিলাব মঞ্চের নেতা-নেত্রীরা—আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং মো. বোরহান উদ্দিন।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষাতের সময় জানিয়েছেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, “সারা দেশ তার জন্য দোয়া করছে। তার শারীরিক অবস্থার প্রেক্ষিতে যদি দেশের বাইরে চিকিৎসা প্রয়োজন হয়, সরকার সেই ব্যবস্থা করবে।”

    এছাড়া, প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন, ওসমান হাদির নিরাপত্তা নিয়ে সরকার সচেতন এবং দেশের আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    ওসমান হাদির বোন বলেছেন, “হাদি ছোটবেলা থেকেই দেশপ্রেমী। সে বিপ্লবী চেতনার অধিকারী এবং বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তার একটি ১০ মাসের সন্তান আছে। হাদি আমাদের পরিবারের মেরুদণ্ড, তাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি তাকে রক্ষা না করা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।”

    তিনি আরও বলেন, সরকারকে হাদির সর্বোত্তম চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে।

    ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, “৫ আগস্টের পর অনেকেই বাসায় ফিরে গিয়েছিল, তবে ওসমান হাদি বাসায় ফিরে যাননি। সে জুলাই বিপ্লবের জন্য কাজ করত। যে ব্যক্তি এই হামলা চালিয়েছে, তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। গ্রেপ্তার প্রক্রিয়া ও জামিনের বিষয়টি তদন্ত করা জরুরি।”

    ফাতিমা তাসনিম জুমা বলেন, “জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের নৃশংস হামলার সঙ্গে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা প্রয়োজন।”

    সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন—আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

    প্রধান উপদেষ্টা ও উপস্থিত উপদেষ্টারা নিশ্চিত করেছেন যে, ওসমান হাদির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্তও দ্রুততম সময়ে সম্পন্ন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন