বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • কাজিপুরে জামায়াত প্রার্থীর উপর হামলা দুইজনের অবস্থা আশঙ্কাজনক

    কাজিপুরে জামায়াত প্রার্থীর উপর হামলা দুইজনের অবস্থা আশঙ্কাজনক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম এর উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে একটি ইসলামী জালসা চলাকালে এ ঘটনা ঘটে।

    জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উঠেন জামায়াতের প্রার্থী শাহিনুর আলম। এসময় সেখানে পূর্ব থেকে অবস্থানরত বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্দেশে জামায়াত-শিবিরের কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন জামায়াত নেতাকর্মীরা। প্রথমে মঞ্চের পেছনে নিয়ে নজরুল নামের এক কর্মীকে মারধর করা হয়।

    শাহিনুর আলম বক্তৃতা শেষ করে গাড়িতে ওঠার পর তার গাড়িবহরের পিছনে থাকা মোটরসাইকেল আরোহীদের ওপর দ্বিতীয় দফা বাঁশের লাঠি নিয়ে হামলা চালানো হয়। এরপর গাড়িবহর সোনামুখি বাজারে পৌঁছালে তৃতীয় দফা অতর্কিত হামলার ঘটনা ঘটে।

    হামলায় অন্তত ১০ জন আহত হন, তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জামায়াত প্রার্থীর প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয় এবং তার কর্মীদের দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

    জামায়াতের দাবি, হামলার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং বিএনপির প্রার্থী সেলিম রেজা। তবে এ বিষয়ে বিএনপি বা সেলিম রেজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, ঘটনা জেনে ফোর্স পাঠানো হয়েছিল। তবে হতাহতের ঘটনায় উপস্থিত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন