বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরাজগঞ্জে প্রেমিকা হত্যায় অটোচালক প্রেমিক গ্রেফতার

    সিরাজগঞ্জে প্রেমিকা হত্যায় অটোচালক প্রেমিক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ মাত্র ৮ ঘণ্টায় নলিচাপাড়া এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া এক নারীর ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন করে এক আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নিহত নারী মরিয়ম বেগম (৪৮) খোকসাবাড়ী এলাকার বাসিন্দা।

    সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাজরান রউফ এতথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, শনিবার স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় নিশ্চিত হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাটি গুরুত্ব দিয়ে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ টিম গঠন করে তথ্য-প্রযুক্তির সহায়তায় অটোচালক সোহেল রানাকে (৩৫) গ্রেফতার করা হয়।

    জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, মরিয়মের সঙ্গে তার পরকীয়া প্রেম ছিল। বিয়ে নিয়ে বিরোধের জেরে ৫ ডিসেম্বর দেখা করার পর তর্ক হয় এবং এক পর্যায়ে তিনি ওড়না পেঁচিয়ে মরিয়মকে হত্যা করে কলাগাছের নিচে মরদেহ ফেলে পালিয়ে যান।

    গ্রেফতার সোহেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন