বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন অলি হাসান

    খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন অলি হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া চাইলেন অস্ট্রেলিয়া তাসমানিয়া টেস্ট বিএনপির সদস্য সচিব ও (সাবেক)সিনিয়র সদস্য আহবায়ক কমিটি তাহিরপুর উপজেলা ছাত্রদল মো.অলী হাসান।

    ছাত্রদলনেতা অলী হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনিই আমাদের গণতন্ত্রের মানসকন্যা। তিনিই দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তার অবদান যুগ যুগ ধরে গণতন্ত্রকামী মানুষকে মনে রাখতে হবে। তাকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা জেলে রেখেছেন।

    চিকিৎসা পর্যন্ত দেয়া হয়নি। তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর রহমতে সকলের দোয়ায় সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আমাদের ঐক্যের প্রতীক।

    অলী হাসান আরও বলেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অটল অবিচল থেকে ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি।

    দোয়া করি মহান আল্লাহ পাক যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও শতবছর নেক হায়াত দান করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন