বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক

    নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা শনিবার পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    প্রথম অভিযানে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুলপুর গ্রামে রাত ৯টার দিকে জনৈক এমদাদের বাড়ির সামনে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয় এবং মাদক কারবারি সুজন (৪০)কে গ্রেফতার করা হয়।

    দ্বিতীয় অভিযানে রাত ১০টায় নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে ১৫ পিচ ইয়াবা উদ্ধারসহ ফয়সাল (২৭) এবং তার সহযোগী তারিকুল (৩৬)-কে গ্রেফতার করা হয়।

    তৃতীয় ও শেষ অভিযানে রাত ১০:৪০ মিনিটে নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস স্ট্যান্ডের পাশে হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আবু সাইদ (৩১), সোহেল (৩২), প্রকাশ রাজ বংশী (৩২), জাকির (৩২) ও রিপন (৩২) গ্রেফতার হন।

    পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, “আগামী দিনগুলোতে নওগাঁ জেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন