বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনায় তাহিরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনায় তাহিরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই খতমে কুরআন ও গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। 

    প্রধান অতিথির বক্তব্যে হাজারো মানুষের সামনে কামরুল বলেন,মহান আল্লাহ তায়ালা ডাক্তারদের ডাক্তার,মহান সেই আল্লাহর কাছে আমরা দুহাত তুলে দোয়া করব,মহান আল্লাহ পাক যেন 

    দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান  করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

    তিনি আরও বলেন, এক এগারো সময়ে দেশনেত্রী মা-বেগম খালেদা জিয়াকে তার দুই সন্তানসহ দেশ ত্যাগ করার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। বরং বলেছিলেন,দেশের ১৮ কোটি মানুষ আমার কাছে সন্তানতুল্য। তাঁদের ছেড়ে আমি কোথাও যাব না।"

    মাহফিলে কুরআন খতম শেষে গণদোয়া পরিচালনা করেন পৈলনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাঈনউদ্দিন। 

    এ সময় তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজারো জনতার উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন