বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • কুলাউড়ার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

    কুলাউড়ার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

    স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নং পিলারের পাশে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। এসময় তার গৃহপালিত পশুটিকে খেতের মধ্যে ঘাষ খাওয়াচ্ছিল। এর কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় সেনা বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। পরে গুলির শব্দ শুনে সে দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়ে। বিএসএফের গুলিতে তার পেট ঝাঁজরা হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে সে মৃত্যুর কুলে ঢলে পড়ে। 

    স্থানীয় বাসিন্দা শাহাজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে অনেক জায়গা দৌড়ে এসে মাটিতে পড়ে যায়, পড়ে আমরা তাকে পানি খাওয়াই তখনও সে জীবিত ছিলো। পরে গাড়িতে করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু ঘটে।

    শাহাজান আরোও বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকার একটি কোম্পানিতে চাকুরিরত ছিলেন। ১৫ থেকে ২০ দিন আগে সে বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষি কাজে সহযোগিতা করেছিল।

    কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিএসএফের গুলিতে যুবকটি হাসপাতালে এসে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করে।

    এব্যাপারে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ভারতীয় সৈন্য বিএসএফের গুলিতে নিহত হয়েছে। তিনি আরও বলেন শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন