বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উপজলা সদর সংলগ্ন বীরনগর মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।  

    এ সময় ৬০ জন হাফেজ পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন। মাহফিলের আয়োজন করেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

    তিনি বলেন, গোটা জাতি আজ বেগম খালেদা জিয়ায় সুস্থতা কামনা করে দোয়া করছে৷ সারা দেশ নেত্রীকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দেশকে, এই জাতিকে পথনির্দেশনা দেন।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান উপজেলা বিএনপি আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন,আবুল হুদা প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন