বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পাঁচবিবিতে স্কুলের ২৯টি গাছ রাতের আঁধারে নষ্ট, শিক্ষার্থীদের বিক্ষোভ

    পাঁচবিবিতে স্কুলের ২৯টি গাছ রাতের আঁধারে নষ্ট, শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের পাঁচবিবিতে রাতের আধারে স্কুল বাগানের ২৯ টি ফুল ও ফলের গাছ ভেঙ্গে উপরে নষ্ট করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গত রবিবার রাতের আধারে উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে  প্রতিষ্ঠান প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

    থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহার সবমিলিয়ে ২৯'টি ফুল ফলের গাছ ভেঙ্গে ও উপরে ফেলে নষ্ট করা হয়। এছাড়া বাগানের গ্রীল খুলে নিয়ে যায় এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা নষ্ট করে ফেলে।

    অষ্টম শ্রেণীর একাধিক শিক্ষার্থী জানান, আমাদের বিদ্যালয়ের চারদিকে বাউন্ডারি আছে। স্কুল চলাকালীন এলাকার কিছু ছেলে খেলাধুলা করে এবং আমাদেরকে নানান ধরনের কথা বলে। আমাদের স্বপ্নের বাগানের ক্ষতি করেছে যারা তাদের বিচার চাই।
    প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মোছা: নাসরিন আকতার বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। শিক্ষা অফিসের পরামর্শে বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।

    পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক বলেন, এবিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন