বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সিরাজগঞ্জে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দখলের অভিযোগ

    সিরাজগঞ্জে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দখলের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আদালতে মামলা চলমান থাকা এবং পূর্ব থেকেই দখল ও প্রাণনাশের হুমকি পাওয়ার পরও সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দখল করে বাউন্ডারী নির্মান, গাছপালা কর্তন ও হামলার ঘটনা ঘটেছে।

    সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শিয়ালকোল গ্রামের রমজান আলীর বসতভিটায় এ হামলার ঘটনা ঘটে।

    ভুক্তভোগী মো. রমজান আলী (৪৫) জানিয়েছেন, জমি দখলের হুমকি ও প্রাণনাশের আশঙ্কায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগেও গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বিবাদীরা তার বাড়ির সামনে গিয়ে জমি দখলের হুমকি দেয় এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের ভয় দেখায়। এ সময় স্থানীয় আব্দুল হালিম খান, আজিম মণ্ডলসহ একাধিক ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন।

    স্থানীয় সূত্র ও সরকারি নথি অনুযায়ী শিয়ালকোল মৌজার এসএ ২৮১ ও আরএস ৫৩ এবং এসএ ১৭৭৯ ও আরএস ২১২৭ দাগে মোট ৪৩ শতক জমি রয়েছে। এর মধ্যে রেকর্ড অনুযায়ী আব্দুল মমিনের ৫৮৩ হিস্যায় ২৫ শতক এবং আতাব আলী মণ্ডল, মন্তাজ আলী মণ্ডল, আছিয়া খাতুন ও ছাকেরা খাতুনের মোট ১৮ শতক মালিকানা রয়েছে।

    সহকারী কমিশনার (ভূমি) প্রদত্ত আদেশে দেখা যায়—রেকর্ডীয় মালিকানার পাশাপাশি রমজান ও হালিম গং ১৮ শতক জমিতে টিনসেড ঘর তুলে দখলীয় স্বত্ব হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এছাড়া রমজান গং ২০২২ সালে ০.০৩৭৯ শতক জমি খারিজ করে ৩০৯৯ নম্বর হোল্ডিং খুলে নিয়মিত কর পরিশোধ করছেন।

    এ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় স্থানীয় মাতব্বরদের উদ্যোগে একাধিক শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের উপস্থিতিতে ইউনিয়নের মুরুব্বিরা উভয় পক্ষকে আপোষের প্রস্তাব দিলে সিদ্ধান্ত হয়—৪৩ শতকের মধ্যে রমজান গং-এর প্রকৃত প্রাপ্য ১৮ শতক ভোগদখল করবেন। তবে শর্ত ছিল, বাটোয়ারা বা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই জমি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।

    কিন্তু শালিসী সিদ্ধান্ত অমান্য করে সুফিয়া বেগম বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদারের স্বাক্ষরিত বায়নানামার ভিত্তিতে ১৫ লাখ টাকার বিনিময়ে শাহাদত হোসেনের কাছে ৫ ডেসিম্যাল জমি বিক্রয়ের চুক্তি করেন। এতে এলাকায় চরম উত্তেজনা ও অসন্তোষ দেখা দেয়।

    রমজান আলীর অভিযোগ—প্রতিপক্ষ মৃত সোনা শেখের ছেলে শাহাদত হোসেন, মৃত আফজাল মন্ডলের ছেলে আব্দুল হক বুড়া, মৃত বেলায়েত শেখের ছেলে ফিরোজ, বাচ্চু, শফিসহ ৫০ জন দলবল নিয়ে প্রভাব খাটিয়ে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করছে। অসহায় এতিম হিসেবে তিনি ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনের আশ্রয় নিলেও প্রভাবশালীদের কারণে ন্যায্য বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন