বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চন্দ্রগঞ্জে ডিবির অভিযান: দেশীয় অস্ত্র ও তৈরির সরঞ্জাম জব্দ

    চন্দ্রগঞ্জে ডিবির অভিযান: দেশীয় অস্ত্র ও তৈরির সরঞ্জাম জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরীর কারখানায় বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জাম জব্দ করেছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা বাড়ি মসজিদের প্রায় ১০০ গজ পশ্চিমে অবস্থিত নূহা অটো ট্রেডার্স এন্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়।

    জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  (ওসি) শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওয়ার্কশপের ভাড়াটিয়া প্রোপাইটর নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে বিপুল পরিমান দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

    অভিযানের খবর পেয়ে প্রোপাইটর নুর উদ্দিন পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবির ওসি৷ নুর উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে৷ 

    ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই ওয়ার্কশপটি নজরদারিতে ছিল। সোমবার দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে জব্দ করা আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

    ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন