বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রামগঞ্জে ৫ দোকানে দুর্ধষ চুরি

    রামগঞ্জে ৫ দোকানে দুর্ধষ চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রামগঞ্জ পৌর শহরের সোনাইমুড়ি সড়ক ও পুলিশ বক্স এলাকার ৫টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

    শনিবার দিবাগত গভীর রাতে ৫টি দোকান থেকে থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকাসহ বিভিন্ন কোম্পানীর এজেন্ট সীম ও মুল্যবান মালামাল লুটে নেয় চোরের দল।

    এছাড়া একই রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের  মোহাম্মদপুর গ্রামের ভাটের বাড়ীর রফিকুল ইসলাম বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল হানা দিয়ে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নেয়। 

    সোনাইমুড়ি সড়কের চৌমুহুনি ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মোঃ ইউসুফ জানান রাতের কোন এক সময় দোকানের পিঁছনের টিনের ছাল কেটে নগদ ৮হাজার টাকা, পৌর সুপার মার্কেটের রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন জানান বিকাশ ও নগদের সীমসহ নগদ প্রায় দুই লাখ টাকা ও মালামাল, আল ফরিদ ড্রাগ হাউজের মালিক শেখ ফরিদ জানান একই পন্থায় তার দোকান থেকে নগদ ১লাখ টাকা, বাস টার্মিনাল এলাকার রাজু অটো মিশুক থেকে নগদ ১লাখ ৯২ হাজার টাকা ও মুল্যবান মালামাল এবং বিসমিল্লাহ হার্ডওয়ার থেকে টিন কেটে দোকানে ঢুকে নগদ ৮হাজার টাকা নিয়ে যায় চোরের দল।

    রাজু এন্ড ব্রাদার্সের মালিক মোঃ সুজন আরো জানান আমার মাকে নিয়ে আমি ঢাকার একটি হসপিটালে রয়েছি। রাত ২টায় দোকান বন্ধ করে আমার ছোট ভাই মোহন বাড়ীতে চলে যায়। সকালে এসে দেখে দোকানের ছাল কেটে দোকান থেকে নগদ প্রায় ২লাখ টাকাসহ বিকাশ ও নগদের সীমসহ মোবাইল রিচার্জ কার্ড নিয়ে যায় চোরের দল। তিনি জানান পৌর সুপার মার্কেট এলাকায় সকাল পর্যন্ত দোকান খোলা থাকে। 

    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শনে উপ পরিদর্শক মোঃ স্বপনকে পাঠানো হয়েছে। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন